কারিগরি শিক্ষা নিয়ে ডিআইআইটিতে সেমিনার
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আই টি, চট্টগ্রাম ক্যাম্পাসে হয়ে গলো "কারিগরি শিক্ষার প্রেক্ষাপট ও ক্যারিয়ার" বিষয়ে সেমিনার। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ স্কিলস্ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।
সোমবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ওই সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত আই ডি ইবি, চট্টগ্রাম জেলা শাখা সভাপতি ছিলেন আবু তাহের এবং ডি ইঞ্জিনিয়ার’স ক্লাব প্রতিষ্ঠাতা সৌমেন কানুনগো।
এতে স্বাগত বক্তব্যে রাখেন, ডিআইআইটি, চট্টগ্রামের হেড অব অপারেশন মোঃ শাহনেয়াজ মজুমদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আই টি, চট্টগ্রাম ক্যাম্পাসের অধ্যক্ষ মোঃ ফারুক ইসলাম।
মূল বক্তব্যে কে এম হাসান রিপন বলেন-দক্ষতাই কারিগরি শিক্ষার মূলমন্ত্র এবং দক্ষতাই সাফল্যে। কারিগরি শিক্ষাই হবে আগামী দিনের উন্নতির চাবিকাঠি। তিনি ছাত্র/ছাত্রীদের নিয়মিত পড়াশোনা ও জীবনের সর্বক্ষেত্রেও সাহসের সংগে চলার পরামর্শ দেন।
প্যানেল বক্তা আবু তাহের বলেন- কারিগরি শিক্ষার প্রসার ও সহজে চাকরি পাওয়ার জন্য ভর্তিকৃত ছাত্রছাত্রী ও পাশকৃত ইঞ্জিনিয়ারদের আইডিইবিতে সদস্য হওয়ার আহবান জানান।
অপর বক্তা সৌমেন কানুনগো তার নিজের ক্যারিয়ার ও অভিজ্ঞতা তুলে ধরেন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশংসা করেন। কারণ আগামী দিনে কারিগরি শিক্ষার্থীরাই দেশের উন্নতিতে সবচেয়ে বেশী অবদান রাখবে।